সংবাদ শিরোনাম :
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে ফতুল্লায় কৃষক দলের বিক্ষোভ, মোঃ শাকিল গাজীর নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণ ফতুল্লায় প্রবাসী দম্পতির ওপর সন্ত্রাসী কায়দায় হামলার অভিযোগ, অভিযুক্ত ছাত্রদল নেতা শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহীতে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ কমলাপুরে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হ*ত্যা, মিল না দিয়ে ভাত খাওয়াই হলো অপরাধ! আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা এনায়েতনগরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড়দের পাশে বিএনপি নেতৃবৃন্দ জার্সি, প্যান্ট, বুট, ফুটবলসহ প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী বিতরণ আসন্ন ইউপি নির্বাচনে গোয়ালমারী ইউনিয়ন সফল চেয়ারম্যান মান্নান প্রধান সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশাী। উন্নয়ন ও জনসেবার ধারাবাহিকতা ধরে রাখতে চান মান্নান প্রধান, প্রত্যাশা গোয়ালমারাবাসীর দোয়া ও ভালোবাসা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে ফতুল্লায় কৃষক দলের বিক্ষোভ, মোঃ শাকিল গাজীর নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা থানা কৃষক দল। এতে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাবেক প্রচার সম্পাদক ও ফতুল্লা থানা কৃষক দল নেতা মোঃ শাকিল গাজীর নেতৃত্বে কৃষক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ফতুল্লা থানা কৃষক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমান ও সাধারণ সম্পাদক সুমন আহমেদের নির্দেশনা ও নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে মোঃ শাকিল গাজী, কৃষক দল নেতা ইয়াকুব আলী জনি, মো. রায়হানসহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানান। পাশাপাশি দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে মোঃ শাকিল গাজীর অংশগ্রহণকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায়। মিছিলের মাধ্যমে সংশ্লিষ্টরা তাদের প্রতিবাদ ও দলীয় অবস্থান তুলে ধরেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..