সংবাদ শিরোনাম :
কুতুবপুরে আওয়ামী লীগের ‘দোসর’ দিলুর বিরুদ্ধে বিএনপির প্যাড-সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়নপত্র তৈরির অভিযোগ খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানরা, অংশ নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ রাজীবের

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬

দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। রবিবার (৫ জুলাই) অনুষ্ঠিত এ বৈঠকে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (নউক) নবনিযুক্ত চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রধানরা অংশগ্রহণ করেন।

বৈঠকে দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রম, পরিকল্পিত নগরায়ণ, চলমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন, জনসেবার মানোন্নয়ন এবং উন্নয়ন কর্তৃপক্ষগুলোর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে অংশগ্রহণের পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক অনুভূতিপূর্ণ পোস্ট দেন নউক চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব। তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে “আলহামদুলিল্লাহ” লিখে নিজের অনুভূতি প্রকাশ করেন।

দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রাখার সুযোগ পেয়ে তিনি মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞ। একই সঙ্গে তাকে এত গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মাশুকুল ইসলাম রাজীব তার প্রতিক্রিয়ায় আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে পরিকল্পিত ও আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তুলতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। সরকারের উন্নয়ন ভাবনা বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এ বৈঠককে উন্নয়ন কর্তৃপক্ষগুলোর কার্যক্রমে নতুন গতি সঞ্চারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে মাশুকুল ইসলাম রাজীবের অংশগ্রহণ এবং দায়িত্ব পালনের অঙ্গীকার স্থানীয় উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..