নারায়ণগঞ্জের ফতুল্লায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সংগঠন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের মিলনায়তনে আয়োজিত এ উৎসবে দেশীয় নানা মৌসুমি ফলের সমাহারে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। আম, কাঁঠাল, আনারস, পেয়ারা, লিচুসহ বিভিন্ন দেশীয় ফলের স্বাদ গ্রহণের মধ্য দিয়ে সাংবাদিকদের মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি রনজি মোদক। যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের সদস্য কাজি মাইনউদ্দিন, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আশরাফুল হক আশু, অর্থ সম্পাদক আবু সাঈদ, সদস্য মো. শাহিন আলম, সৈয়দ সেলিম, মেহেদী হাসান জুয়েল, ফাহমিদা খন্দকার এমি, স্বজনী আক্তারসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ভবিষ্যতেও এমন ব্যতিক্রমধর্মী আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
ফল উৎসব শেষে ক্লাবের সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত সদস্যরা তাকে অভিনন্দন জানিয়ে ক্লাবের সার্বিক কার্যক্রমে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...