সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

বগুড়ার ধুনটে যমুনা নদীর ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

মিন্টু ইসলাম / ১১৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর পানি কমার সঙ্গে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনের আকস্মিক ভাঙনে শহড়াবাড়ি গ্রামের বিস্তীর্ণ সমতল ভূমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের ধারা এখন ধেয়ে আসছে জনবসতির দিকে। এতে দুশ্চিন্তায় পড়েছেন নদীপাড়ের মানুষ।

সোমবার (২৫ আগস্ট) সরেজমিনে দেখা যায়, নদীভাঙন রোধে ২০০১ সালে শহড়াবাড়ি ও বানিয়াজান এলাকায় স্পার নির্মাণ করা হয়েছিল। এর ফলে দীর্ঘদিন ওই এলাকার আবাদি জমি ও জনবসতি সুরক্ষিত ছিল। তবে সম্প্রতি যমুনার পানি কমতে শুরু করায় নদীতে প্রবল স্রোত বইছে। প্রচণ্ড স্রোতের ঘূর্ণাবর্ত বারবার আঘাত হানছে নদীপাড়ে। ফলে শহড়াবাড়ি থেকে বানিয়াজান পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। মাত্র এক সপ্তাহের ভাঙনে বহু চাষের জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন হলেও প্রশাসনের কোনো কার্যকর ব্যবস্থা ছিল না। এখন তারই খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ। ভাঙনরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জনবসতি ও ফসলি জমি বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী লিটন আলী বলেন, ‘উচ্চপদস্থ কর্মকর্তারা ইতিমধ্যে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। আমাদের প্রস্তুতি রয়েছে। নদীপাড়ের মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..