সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

বগুড়া শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাক ড্রাইভার নিহত

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি: / ১৫৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে সড়ক দুর্ঘটনায় মনির হোসেন (২৮) নামের ট্রাক ড্রাইভার নি’হ’ত হয়েছে। দাড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে ধাক্কা দিলে এ দুর্ঘ’টনা ঘটে। নি’হ’ত ড্রাইভার পঞ্চগড় সদর উপজেলার গোলেয়াপাড়া গ্রামের মাজারুল ইসলামের পুত্র। এ সময় আহত হেলপার একই এলাকার মমতাজ উদ্দিনের পুত্র লায়ন মিয়া (২৫)। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার ভোর ৫টায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি দশ চাকা বিশিষ্ট বালুবাহী ট্রাক বগুড়ার উদ্দেশ্যে আসার পথে মহাস্থান নাগরকান্দী হাতিবান্ধা নামক স্থানে (ঢাকা-রংপুর) মহাসড়কে যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে ছিল। এসময় গুড়িগুড়িও বৃষ্টি হচ্ছিল। পরে থাকা ট্রাকে পিছন দিক থেকে এসে একই মুখী অপর একটি বালুবাহী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকের ড্রাইভার তখন ক্যাবিনে ঘুমাচ্ছিল। আর হেলপার গাড়ীটি চালাচ্ছিল। দুর্ঘটনার পরপরই চালককে স্টিয়ারিংয়ের আসন থেকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও ঘুমন্ত চালককে বের করা সম্ভব হয়নি। পরে সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্য উদ্ধারের অভিযান চালান। এ দুর্ঘটনার কারন হিসেবে স্থানীয়দের ধারনা, অদক্ষ হেলপার চোখে ঘুম নিয়ে চালানোর ফলে এ সড়ক দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালান। মরদেহ উদ্ধার করে স্বজনদের মাঝে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সড়ক দুর্ঘটনার সঠিক কারন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি যোগ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..