সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

বিপুল পরিমান মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার গ্রেফতার ০৩( তিন) জন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩১১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

২২/১২/২৫ তারিখ ফতুল্লা মডেল থানাধীন এলাকার দাপা ইদ্রাকপুর এলাকা হইতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়েছে। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো: আব্দুল মান্নান এর নির্দেশে এএসআই মো: আব্দুল হামিদ খান সঙ্গীয় ফোর্স সহ মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ইং ২২/১২/২৫ তারিখ রাত ২৩:১০ ঘটিকায় ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর সাকিনস্থ ফতুল্লা রেলওয়ে স্টেশন এর পূর্ব পার্শ্বে জনৈক আব্দুল্লাহ এর চার তলা বাড়ীর নিচ তলার ভাড়াটিয়া সোনিয়া’র ফ্ল্যাটের ভিতর হইতে মোট তিনজন মাদক ব্যসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের দখল হইতে মোট ৩,৪০০/-( তিন হাজার চারশত) পিস মাদকদ্রব্য ইয়াবা উদ্ধারপূর্ব জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা নিজেদের ১। আল আমিন (৩২) পিতা-আফসার উদ্দিন @ আক্কাস আলী, মাতা-ফাতেমা বেগম, সাং-খানপুর সরদার পাড়া, থানা-সদর, জেলা-নারায়ণগঞ্জ, ২। ফারজানা আক্তার মীম (২৫) পিতা-শামসুল (৩) আবু তালেব, মাতা-হোসনেয়ারা বেগম, সাং-চাপলডাঙ্গা, ইউপি-গুনবাহা, থানা-বোয়ালমারী, জেলা-ফরিদপুর, বর্তমান সাং-দাপা ইদ্রাকপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, ৩। শারমিন আক্তার (২৪) পিতা-খায়রুল ইসলাম, স্বামী-সাজন, মাতা-মঞ্জু আরা বেগম, সাং-মধ্য পাড়া, (শহিদ মেম্বার এর বাড়ীর সাথে), থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ বলিয়া পরিচয় দেন। গ্রেফতার অভিযান পরিচালনার সময় ঘটনার সহিত জড়িত একজন কৌশলে পলায়ন করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাদিক মাদক মামলা রয়েছে। বর্নিত মাদক উদ্ধারের বিষয়ে এএসআই মো: আব্দুল হামিদ খানের এজাহারে ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..