সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ মহানগর গণ অধিকার পরিষদের

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩০৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ মহানগর গণ অধিকার পরিষদ।

সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক রুহুল আমিন রাহুল এক শোকবার্তায় বলেন, “এই দুর্ঘটনা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। বিমানসেনা, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কলেজ সংশ্লিষ্টদের যে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে তা হৃদয়বিদারক ও গভীর বেদনার।”

তারা আরও বলেন, “গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। একইসাথে আমরা সংশ্লিষ্ট হাসপাতাল ও প্রশাসনকে আহ্বান জানাচ্ছি, যেন আহতদের চিকিৎসা ও দুর্ঘটনাস্থলের পরিস্থিতি অত্যন্ত গুরুত্ব সহকারে মোকাবিলা করা হয়।”

নারায়ণগঞ্জ মহানগর গণ অধিকার পরিষদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেছে। সংগঠনটি এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..