সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

ভূমিকম্পের মাত্রা ছাড়াতে পারে ৯, মারাত্মক ঝুঁকিতে ঢাকার অর্ধেক ভবন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৫৬৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

বেশ অনেক দিন ধরেই বড় এক ভূমিকম্পের ঝুঁকির কথা বলা হচ্ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার ব-দ্বীপ বাংলাদেশে। এই ভয়াবহ ভূমিকম্পে বড় ঝুঁকির মধ্যে রয়েছে ঢাকা, কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কিংবা এর পরবর্তী ব্যবস্থাপনার জন্য দেশের সক্ষমতা অত্যন্ত সীমিত।

তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশে ৯ মাত্রার ভূমিকম্পও হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বারবার এ নিয়ে আলোচনা হলেও বাস্তবে প্রস্তুতির তেমন কোনো অগ্রগতি নেই।

বাংলাদেশের ভেতরে বা আশপাশে প্রায়ই ছোট থেকে মাঝারি ভূকম্পন অনুভূত হচ্ছে, যা জনমনে আতঙ্ক ছড়াচ্ছে এবং বিভিন্ন স্থাপনার ক্ষতি করছে। দেশের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য এই শঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে। ভূমিকম্পবিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতারের মতে, দেশের অভ্যন্তরে তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থল বাংলাদেশকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছে।

বড় কোনো ভূমিকম্পের ক্ষেত্রে ঢাকার পরিস্থিতি কী হতে পারে, সে বিষয়ে উদ্বেগজনক তথ্য দিয়েছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি। তার গবেষণা অনুযায়ী, একটি বড় ভূমিকম্পে রাজধানীর প্রায় অর্ধেক ভবনই ক্ষতিগ্রস্ত হতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মোকাবিলার সক্ষমতায় বাংলাদেশ বহু পিছিয়ে। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক খোন্দকার মোকাদ্দেম হোসেনের মতে, ‘ভূমিকম্পের বড় দুর্যোগ মোকাবিলার ২০ ভাগ সক্ষমতাও নেই বাংলাদেশের।’

যদিও ফায়ার সার্ভিস বলছে, তারা ভূমিকম্পের মতো দুর্যোগ মাথায় রেখে নতুন কর্মপদ্ধতি বাস্তবায়নের চেষ্টা করছে। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, দুর্যোগ ব্যবস্থাপনার জন্য তারা নিজেদের প্রস্তুত করছেন। বিশেষজ্ঞরা এমন দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে পরিকল্পিত ও ভূমিকম্প সহনীয় নগরায়ন এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..