সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

যমুনার তীব্র ভাঙন: একদিনেই ৫ বিঘা কৃষিজমি নদীগর্ভে, হতাশায় এলাকাবাসী 

মিন্টু ইসলাম / ১২৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের গোদাখালি ও ইছামারা গ্রামে আবারও তীব্র আকারে শুরু হয়েছে যমুনা নদীর ভাঙন। গত একদিনেই ভাঙনের কবলে পড়ে প্রায় ৫ বিঘা কৃষিজমি যমুনা নদীতে বিলীন হয়ে গেছে। হতাশায় এলাকাবাসীরা। ভাঙন কবলিত এলাকা থেকে মাত্র ২০০ মিটার দরেই রয়েছে একটি বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ, যা বর্তমানে ভাঙনের মারাত্মক হুমকিতে রয়েছে। এই বাঁধ ভেঙে গেলে কমপক্ষে চারটি ইউনিয়নের লাখো মানুষ সরাসরি বন্যার ঝুঁকিতে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা জানান, মাত্র দুই বছর আগেও একই এলাকায় নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছিল প্রায় ৭০টি বসতবাড়ি। এরপর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর উদ্যোগে নদী ভাঙন রোধে কিছু সাময়িক ব্যবস্থা নেওয়া হয়, ফলে ভাঙন কিছুদিনের জন্য বন্ধ ছিল।

কিন্তু সম্প্রতি নদীর উজান দিক থেকে তীব্র স্রোত এবং ভাঙন নতুন করে শুরু হয়েছে, যার প্রভাবে আবারো জমি এবং ঘরবাড়ি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ভাঙন রোধে স্থায়ী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তবে স্থানীয়দের দাবি, দীর্ঘমেয়াদী সমাধানের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..