সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

রাজধানীতে না-শকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

রাজধানীতে না-শকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রে-প্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাদের আ-টক করে।

রোববার (১৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রে-প্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালেক (৪৬), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জামাল উদ্দীন ওরফে হাসান উদ্দীন জামাল (৪২), শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. আফজাল খান সুমন (৪২), ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানা ৪১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম বেপারী নয়ন (৪৩)।

ডিবির বরাতে তালেবুর রহমান বলেন, শনিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুস সালেককে গ্রে-প্তার করে ডিবি গুলশান বিভাগের একটি টিম। বিকাল ৫টার দিকে কদমতলীর মেরাজনগর এলাকা থেকে ডিবি মতিঝিল বিভাগের একটি টিম মো. জামাল উদ্দীন ওরফে হাসান উদ্দীন জামালকে গ্রে-প্তার করে।

একই দিন সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার পূর্ব রাজাবাজার এলাকা থেকে ডিবি লালবাগ বিভাগের একটি টিম মো. আফজাল খান সুমনকে গ্রে-প্তার করে। অপরদিকে রাত আনুমানিক ৯টার দিকে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম ওয়ারী এলাকা থেকে আব্দুস সালাম বেপারী নয়নকে গ্রে-প্তার করে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..