সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

রূপগঞ্জের পূর্বশত্রুতার জেরে ইট দিয়ে থেতলে শিশুকে হত্যার চেষ্টা 

আবু কাউসার মিঠু / ১২৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৮ মে, ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রতার জের ধরে প্রতিপক্ষের লোকজন নাঈম মিয়া নামে ৫ বছরের এক শিশুকে ইট দিয়ে থেতলে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নাঈম মিয়া রূপগঞ্জ ইউনিয়নের  ভিংরাবো গ্রামের মৃত  মামুন মিয়ার ছেলে। মঙ্গলবার সকালে শিশুটির মা সুমা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। এর আগে গত শুক্রবার উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ভিংরাবো এলাকায় এ ঘটনা ঘটে।

সুমা আক্তার জানান, উপজেলার ভিংরাবো এলাকার শিমু আক্তারের সঙ্গে তার পরিবারের বেশকিছুদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত শুক্রবার দুপুরে শিশু নাইম শিমু আক্তারের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ শিমু আক্তার ও তার ছেলে কামরুল ইসলাম তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে থেঁতলে গুরুতর জখম করে। এ সময় নাঈমের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকে ফেলে চলে যায়। খবর পেয়ে পরে সুমা আক্তার স্থানীয়দের সহযোগীতায় নাঈমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান৷

এ ব্যাপারে রুপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী  জানায়, লিখিত অভিযোগ পেয়েছি, আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..