ঘণ্টা ঘণ্টা অন্ধকার নামে শাহবাজপুরের বুকে,
কারেন্টের বুঝি খুব অভিমান জমেছে চোখে।
একটু আসে, একটু হাসে, আবার ছেড়ে পালায়,
হাজারো জনতার স্বপ্নগুলো অন্ধকারে কাঁদে।
ছাত্রের বই বন্ধ খাতায়, ঘামে ভেজে জামা,
হাসপাতালের যন্ত্র থেমে, নার্সের কপালে চিন্তা।
দোকানদারের ফ্যান ঘোরে না, মালিকের কপালে ভাঁজ,
লোডশেডিং এর নামে যেন চলছে অবিচারের রাজ।
কারে দোষ দিই বলো? কারেন্ট না লাইনের?
না কি ওই অফিসের ফাইলে হারিয়ে যাওয়া দিনের?
আমরা তো শুধু চাই আলো, একটু শান্তির নিঃশ্বাস,
বিলের কাগজ আসে ঠিকই, সেবা কেন উপবাস?
শাহবাজপুর জেগে থাকে মোমবাতির আলোয়,
মোবাইলের চার্জ ফুরায়, মন ফুরায় হতাশায়।
অভিমান ভাঙাও কারেন্ট দাদা, ফিরে আসো রোজ,
জনগণের কষ্ট দেখো, একটু করো খোঁজ।
আপনার মন্তব্য প্রদান করুন...