সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ২ হাজার ব্যাগ সিমেন্টসহ ট্রলার ডুবি, ২ যুবক নিখোঁজ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ২ হাজার ব্যাগ সিমেন্টসহ ট্রলার ডুবে ২ যুবক নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলের দিকে বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই যুবকের নাম রানা ও শুভ। তাদের নাম ছাড়া বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের সন্ধানে সন্ধ্যা ৬টা পর্যন্ত চেষ্টা চালিয়ে তাদের পাননি।
জানা যায়, বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকার আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে বরিশাল যাওয়ার জন্য ২ হাজার ব্যাগ সিমেন্ট ভর্তি করে রানা ও শুভ নামের দুই যুবক। পরে তারা ২টার দিকে মাঝনদীতে ট্রলার নোঙর করে ঘুমিয়ে পড়েন। বিকেলের দিকে তলা ফেটে ট্রলারটি থেকে রানা ও শুভ নামের দুই যুবকসহ পানির নিচে তলিয়ে যায়।

খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধারের চেষ্টা করেন।
বৈদ্যেরবাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান জানান, সিমেন্ট ভর্তি করে ট্রলারটি মাঝ নদীতে গিয়ে অবস্থানকালে পানিতে তলিয়ে যায়। ট্রলারে থাকা ২ যুবক নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে চেষ্টা চলছে।

সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম জানান, আমান সিমেন্ট ফ্যাক্টরির সামনে মেঘনা নদীর মাঝখানে ট্রলারটি ২ যুবকসহ তলিয়ে যায়। ধারণা করা হচ্ছে, ট্রলারের তলা ফেটে পানি ঢুকে ডুবেছে। ২ ঘণ্টা চেষ্টা করে তাদের উদ্ধার সম্ভব হয়নি। শুক্রবার সকাল থেকে উদ্ধার তৎপরতা শুরু হবে।

আমান সিমেন্ট কোম্পানির ম্যানেজার নাদিরুজ্জামান জানান, তাদের কাছ থেকে সিমেন্ট ভর্তি করে চালান নিয়ে তারা চলে যায়।

ভোরে তারা বরিশালের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ সিমেন্টসহ ট্রলারটি ডুবে যায়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..