সংবাদ শিরোনাম :
অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার চাষাড়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

মধুপুরে জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবীতে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৮৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ” ইসকন” কর্তৃক  বর্বরোচিত হামলায় চট্রগ্রামের বিশিষ্ট আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে ও জঙ্গি সংগঠন “ইসকন” নিষিদ্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  মধুপুরে সর্বস্তরের শিক্ষার্থী ও বিপ্লবী জনতার আয়োজনে বুধবার বিকেলে মধুপুর বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক  বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মধুপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে নুতন ব্রিজের উপর এসে সমাবেশ করেন। এসময় বক্তব্য রাখেন, মৌঃ মো. মাসুম বিল্লাহ, মৌঃ শফিকুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির মধুপুর প্রতিনিধি সবুজ, ছাত্র সমন্বয়ক আরিয়ান খান  অনিক, মৌঃ আবু তাহের, ছাত্র নেতা  সিয়াম প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে সন্ত্রাসী সংগঠন “ইসকনকে” অবিলম্বে নিষিদ্ধের দাবি জানায়। এছাড়াও চট্রগ্রামের বিশিষ্ট আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার সাথে

জড়িতদের দ্রুততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য দাবি করেন।

 

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..