সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কর্মসূচিতে পারভেজ খান ও জোনায়েদ মোল্লা জনির নেতৃত্বে বন্দর থানা যুবদলের প্রাণবন্ত শোডাউন অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শহরের যানজট নিরসনে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে চাষাঢ়া থেকে বঙ্গবন্ধু সড়ক ও মীর জুমলা সড়কে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তার ওপর থাকা ভাসমান ভ্যান, দোকান, টেবিল, মোটরসাইকেল অপসারণ করা হয়।

জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানায়, উচ্ছেদ অভিযানকালে নয়তলা বিশিষ্ট সমবায় অফিসের গ্রাউন্ড ফ্লোর পার্কিং এর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। লা ভিস্তা রেস্টুরেন্ট ফুটপাথ পুরোপুরি দখল করে ইফতার সামগ্রী বিক্রয় করায় তা সম্পূর্ণরুপে আপসারণ করা হয়।

একইসাথে ৪ টি মোটরসাইকেল জব্দ করে ডাম্পিং এ প্রেরণ করা হয়। উচ্ছেদ কার‌্যক্রম পরিচালনাকালে ৬ জন ব্যক্তিকে ৬ টি মামলায় মোবাইল কোর্টের মাধ্যমে ১৪ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।
উচ্ছেদ কার‌্যক্রমে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ নারায়ণগঞ্জ, বিজিবি, আনসার ব্যাটালিয়ন সদস্য এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..