সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কর্মসূচিতে পারভেজ খান ও জোনায়েদ মোল্লা জনির নেতৃত্বে বন্দর থানা যুবদলের প্রাণবন্ত শোডাউন অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

তামিম ইকবালের সুস্থতা কামনা করলেন তারেক রহমান

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৫৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

জাতীয় দলের অধিনায়ক ক্রিকেটার তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৪ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তারেক রহমান তামিম ইকবালের আরোগ্য কামনা করেন।

ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘ক্রিকেটার তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে উঠুন, আমি কায়মনোবাক্যে আল্লাহর কাছে এই দোয়া করি।’

সাবেক অধিনায়ক তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। সোমবার (২৪ মার্চ) সকালে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরে দ্রুত তাকে নিকটস্থ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তামিমের হার্টে সফলভাবে রিং পরানোর পর জ্ঞান ফিরেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

এদিকে, বিএনপি মিডিয়া সেলও তামিমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে প্রার্থনার আহ্বান জানিয়েছে।

দলটির মিডিয়া সেল এসংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের আকস্মিক অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. ম‌ওদুদ হোসেন আলমগীর পাভেল ও সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..