সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় নদী গোছল করতে নেমে তিনজন নিখোঁজ, মরদেহ উদ্ধার-২

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি: / ১৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

বগুড়ার তিনটি ভিন্ন ভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় নদীতে গোসল করতে নেমে তিনজন নিখোঁজ হন। এর মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন একজন যুবক। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, কাজীপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবক। বুধবার দুপুরে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই ঘাটে বন্ধুদের সঙ্গে ঈদে ঘুরতে গিয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন মিরাজুল ইসলাম তমাল (১৮) তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর নয়মাইল এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আনন্দে ঘোরাঘুরির অংশ হিসেবে তমাল মেঘাই ঘাটে আসে এবং পানিতে নামার কিছুক্ষণ পর সে স্রোতে ভেসে যায়। খবর পেয়ে কাজীপুর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।
অন্যদিকে,
বগুড়ার শেরপুর উপজেলার ফুলজোড় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন পলি রানী সাহা (৪৫)। তিনি শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের সীমাবাড়ী গ্রামের বাসিন্দা রামচন্দ্র সাহার স্ত্রী।
মঙ্গলবার দুপুরে তিনি সীমাবাড়ী ঘাটে নদীতে গোসল করতে নেমে হঠাৎ পা ফসকে নদীর গভীরে তলিয়ে যান। স্থানীয়রা জানা যায়, নদীতে পানি ও স্রোতের পরিমাণ বেশি থাকায় এ দুর্ঘটনা ঘটে।
বুধবার সকালে নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বান্ধবীর বিয়েতে বেড়াতে এসে ফাতেমা আদুরী (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী বাঙ্গালী নদীতে ডুবে প্রাণ হারিয়েছেন। তিনি বগুড়া সদর উপজেলার জয়পুরপাড়ার মকবুল শেখের মেয়ে। মঙ্গলবার বিকেলে পাইকপাড়া এলাকায় বান্ধবীদের সঙ্গে নদীতে গোসল করতে নামলে হঠাৎ পানির গভীরে তলিয়ে যান তিনি। খবর পেয়ে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের ডুবুরি দল তিন ঘণ্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার করে। সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম বলেন, “আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..