সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

চাঁদাবাজি ও মিথ্যা মামলার প্রতিবাদে ব্যবসায়ী শ্যামল কান্তি গোপের সাংবাদিক সম্মেলন

হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ / ৪৯৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

জগন্নাথপুরে জামায়াত ও জমিয়ত নেতা কর্তৃক চাঁদাবাজি, হুমকি ও মামলার প্রতিবাদে এবং জানমালের নিরাপত্তার লক্ষে ব্যবসায়ী শ্যামল কান্তি গোপ সাংবাদিক সম্মেলন করেছেন।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রাম নিবাসী ওয়াজিদ উল্লার ছেলে উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুগ্ম সাধারন সম্পাদক এই সংগঠন থেকে সদ্য বহিস্কৃত রেজাউল করিম রিপন ও জগন্নাথপুর পৌর শহরের বলবল গ্রাম নিবাসী মৃত আব্দুল হেকিম এর ছেলে জমিয়তে উলামায়ে ইসলাম( মুফতি ওয়াক্কা) জগন্নাথপুর পৌর শাখার সদস্য সচিব লিটন মিয়া কর্তৃক চাঁদাবাজি, মামলা ও হুমকির প্রতিবাদে জগন্নাথপুর পৌর এলাকার যাত্রাপাশা গ্রাম নিবাসী মৃত শ্যামা কান্ত গোপ এর ছেলে জগন্নাথপুর সদর বাজারের টিএন্ডটি রোডস্থ আসল ঝলক ফ্যাশন এর মালিক শ্যামল কান্তি গোপ ১৪ই জুন রোজ শনিবার বিকালে জগন্নাথপুর উপজেলা সদর বাজারে সাংবাদিক সম্মেলন করেছেন।

সাংবাদিক সম্মেলনে ব্যবসায়ী শ্যামল কান্তি গোপ লিখিত বক্তব্য পাঠে বলেন, আমি দীর্ঘদিন ধরে জগন্নাথপুর বাজারে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছি। আমি সংখ্যালঘু সম্প্রদায়ের লোক হওয়ায় জামায়াত নেতা রেজাউল করিম রিপন ও জমিয়ত নেতা লিটন মিয়া আমাকে বিভিন্ন ভাবে হুমকি -দামকি প্রদান দিয়ে টাকা দাবী করে। এই মোতাবেক আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে লিটন মিয়াকে ১০ হাজার টাকা দেই। ফের বিগত ৩ জুন বিকালে লিটন মিয়া আমাকে ফোন দিয়ে বলে জগন্নাথপুর বাজারস্থ মাহিমা রেষ্টুরেন্টে যাওয়ার জন্য বললে আমি সেখানে যাই লিটন মিয়া আমাকে নিয়ে এই রেস্টুরেন্টের ভিতরে যান এবং রেজাউল করিম রিপন বাহিরে অবস্থান করেন। তখন লিটন মিয়া আমার নিকট ১লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় আমাকে নানা ভাবে হয়রানি ও ক্ষতিগ্রস্ত করার হুমকি প্রদান করেন। আমি কৌশলে সেখান হতে বের হয়ে চলে আসি। আমি এ ব্যাপারে বিগত ১৩ই জুন জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।আমি বিষয়টি জগন্নাথপুর বাজার তদারকি কমিটির সাধারন সম্পাদক মশাহিদ আলীকে অবহিত আছেন। অভিযোগ দায়ের পর থেকে কথিত রেজাউল করিম রিপন ও লিটন মিয়া সহ তাদের লোকজন আমাকে ও আমার পরিবার এর সদস্যদের নানা ভাবে হুমকি প্রদান করে আসছে। এমনকি বিভিন্ন মাধ্যমে আমার ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও ক্ষতি সাধন করার হুমকি প্রদান করার পাশা-পাশি জগন্নাথপুর থানায়  আমি সহ তিন জনের বিরুদ্ধে  মিথ্যা অভিযোগ দায়ের করেছে লিটন মিয়া। যার ফলশ্রুতিতে আমি সহ আমার পরিবার নিরাপত্তা হীনতায় ভূগছি। বিধায় জানমালের নিরাপত্তা সহ নির্বিঘ্নে আমার ব্যবসা পরিচালনা করার জন্য প্রশাসন সহ সর্বসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করছি।

এতে আরও বক্তব্য রাখেন, জগন্নাথপুর বাজার তদারকি কমিটির সাধারণ সম্পাদক মশাহিদ আলী, জগন্নাথপুর বাজারের সাবেক ব্যবসায়ী জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দীন আহমদ, রাজনীতিবিদ ফারুক আহমেদ ও শফিকুল ইসলাম খেজর প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর বাজার এর ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..