সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

লম্পট ভাতিজার হাতে চাচী খুন

হাফিজ সেলিম আহমদ / ২৭৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

সুনামগঞ্জের দোয়ারাবাজারে  কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভাসুরের ছেলের হাতে চাচী খুন হয়েছেন। আহত হয়েছেন নিহতের ৪ বছরের শিশু কন্যা  তোহা আক্তার।শুক্রবার  ( ১৩ জুন  )গোবির রাতে দোয়ারাবাজার  উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এ  হতাহতের ঘটনা ঘটেছে। নিহতের নাম মোছাঃ রুকশানা বেগম নিয়ামতপুর গ্রামের মোঃ ফিরুজ আলী”র স্ত্রী। অভিযুক্ত  মোঃ জসিম উদ্দিন (২৬ ) একই গ্রামের মৃত ওয়ারিছ আলীর পুত্র এবং ফিরুজ আলীর আপন ভাতিজা।উক্ত জসিম বখাটে ও লম্পট বলে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে তার চাচীকে নানাভাবে অবৈধ কাজে জড়ানোর চেষ্টা  করে আসছে। ঘটনার দিন সন্ধ্যায়  তার চাচীকে উত্যক্ত করা নিয়ে দু’পরিবারের মাঝে  ঝগড়া হয়। একপর্যায়ে জসিম বটি বা দা’ দিয়ে  কুপিয়ে আহত করে রুকশানাকে।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রুকশানা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পর তার মৃত্যু হয়। খবর পেয়ে  ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো:জাহিদুল হক। তিনি জানান, অভিযান চালিয়ে খুনিকে সিলেট থেকে  গ্রেফতার করা হয়েছে ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..