সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

বগুড়া ধুনটে আগুনে পুড়ে ছাই কৃষকের বসতবাড়ি

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি: / ৪১৬ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

বগুড়ার ধুনটে কৃষকের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে চারটি ঘর ও ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ অনুমান ২ লক্ষ ৫২ হাজার টাকা সহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই কৃষকের প্রায় ১৫/১৮ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি ওই কৃষক পরিবারের। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (০৭ই জুলাই) বেলা অনুমান ১১টার দিকে উপজেলার ১০নং গোপালনগর ইউনিয়নের বিশাড়দিয়াড় গ্রামের আব্দুস সালাম এর ছেলে কৃষক ফরিদুল ইসলাম বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলে স্থানীয়রা। উপজেলা শহর হতে ঘটনাস্থলে দূরে হওয়ার ফলে ফায়ার সার্ভিস দল পৌঁছাতে দেরি হওয়ায় সময়মত আগুন নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন অনেকে।

ধুনট ফায়ার ষ্টেশন ইনচার্জ হামিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..