সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

অসুস্থ বাবাকে হাসপাতালে নেওয়ার পথে সড়কে প্রাণ গেল বাবা-ছেলের

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি / ২৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যাটারিচালিত রিকশায় করে অসুস্থ বাবাকে হাসপাতালে নেওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন বাবা ও ছেলে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার পুরনা বেড়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, অসুস্থ বাবা আব্দুল মান্নানকে নিয়ে তার দুই ছেলে ব্যাটারিচালিত রিকশায় করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথেমধ্যে নুর জাহান হোটেলের সামনে পৌঁছালে মহাসড়কের রাস্তার পাশে গর্ত থাকায় রিকশাটি রাস্তার মাঝখানে উঠে পড়ে। এ সময় বনপাড়াগামী একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়।

ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান আব্দুল মান্নান ও তার ছোট ছেলে জুয়েল খন্দকার। আহত অবস্থায় বড় ছেলে রাসেল খন্দকারকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছেন। নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..