সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু : এলাকাজুড়ে শোকের ছায়া

মানছুর রহমান জাহিদ / ৯৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের মাহমুদকাটি মোড়ে মর্মান্তিক (সড়ক) মটরসাইকেল দুর্ঘটনায় মোস্তাফিজ রহমান (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

যুবক মোস্তফিজ উপজেলার বিরাশী গ্রামের মফিজুল শেখের ছেলে। সে স্থানীয় হাবিনগর ফাজিল মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মোস্তাফিজ ও তার বন্ধু নয়ন একই মটরসাইকেলে স্থানীয় আগড়ঘাটা বাজার থেকে কপিলমুনি যাওয়ার পথে মাহমুদকাটি মোড়ে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি তালগাছে গিয়ে সজরে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কপিলমুনি চায়না ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে খুলনা গাজী মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আর রাতেই চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। পরবর্তীতে রাতেই লাশ বাড়িতে নিয়ে এসে শুক্রবার সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তবে তার সাথে থাকা বন্ধু নয়ন সুস্থ আছে বলেও জানা গেছে।
স্থানীয়রা জানান, যুবক মোস্তাফিজ অনেক ভালো গুনের একজন মানুষ ছিলো। সে এলাকার সকলকেই মেনে গুনে চলতেন। সে বড়দের সম্মান ও ছোটদের প্রতি স্নেহের কোন ঘাটতি রাখতেন না। লেখাপড়ায়ও অনেক ভালো ছিলো সে। তার এই অকাল মৃত্যুতে আমরা এলাকাবাসী খুবই শোকাহত।
নিহত যুবক মোস্তফিজের জানাজা নামাজে শত শত এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও তার অসংখ্য বন্ধ বান্ধব অংশ নেন।
এদিকে যুবক মোস্তফিজের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..