সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

‘গ্রামীণ’ নাম ব্যবহার করে ড. ইউনূসের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ সাংবাদিক ইলিয়াসের

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৯০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এবং ‘গ্রামীণ’ নামযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘মহা লুটপাটের’ বিস্ফোরক অভিযোগ তুলেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তার ফেসবুক স্ট্যাটাসে ইলিয়াস হোসেন প্রথমে ব্যাঙ্গাত্মকভাবে উল্লেখ করেন, অনেকেই তার কাছে তদবির বা সুপারিশের জন্য ফোন করেন। নিজের ক্ষমতা না থাকার কথা জানিয়ে তিনি একটি “ফ্রি পরামর্শ” দেন। তিনি লেখেন, “কোম্পানির নামের আগে গ্রামীন লাগায়ে দেন কাজ পেয়ে যাবেন৷ যেমন গ্রামীন ব্যাংক, গ্রামীন বিশ্ববিদ্যালয়, গ্রামীন হাসপাতাল, গ্রামীন সমবায় ব্যাংক ইত্যাদি, ইত্যাদি৷”

এই পরামর্শের পরপরই তিনি তার মূল অভিযোগ তুলে ধরেন। তিনি দাবি করেন, “শুনেছি গ্রামীন নামের প্রতিষ্ঠানগুলো ধুমায়ে কাজ পাচ্ছে৷”

স্ট্যাটাসের শেষে তিনি ড. মুহাম্মদ ইউনূসকে সরাসরি আক্রমণ করে অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় লেখেন, “লুটেপুটে খা সা’লা চো’রের বাই’চ্চারা৷ মহা লুটপাট করছে ইউনুস।”

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..