সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

ফতুল্লা রিপোর্টার্স ক্লাব ২৩ বছরে পদার্পণে আনন্দ র‍্যালি

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

ফতুল্লা রিপোর্টার্স ক্লাব ২২ বছর পেরিয়ে ২৩ বছর পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যা লির আয়োজন করেছে।

শনিবার (৪ অক্টোবর) সকাল-১১ ঘটিকায় ক্লাব মিলনায়তনের সামনে থেকে র‍্যালি বের হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম।

শরিফুল ইসলাম বলেন, বিগত সময়ে ফতুল্লা রিপোর্টার্স ক্লাব সুনামের সাথে কাজ করে ব্যপকভাবে প্রশংসিত হয়েছে। আশা করি ভবিষ্যতেও তারা তাদের সুনামের প্রতি লক্ষ্য রেখে নারায়ণগঞ্জের সাংবাদিকতায় ভুমিকা রাখবে।

তিনি আরও বলেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাব অত্র অঞ্চলে সাংবাদিকদের একটি শক্তিশালী অবস্থান গড়ে তুলবে, যার উপর ভিত্তি করে সকল অন্যায়, অবিচার, মাদক ও কিশোর গ্যাং মুক্ত এলাকা প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।

র্যা লিতে আরো উপস্থিত ছিলেন,ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, সাংবাদিক কামাল হোসেন, জাহাঙ্গির হোসেন, তালুকদার রিংকু, পঙ্কজ দাস সহ সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক পলাশ, সহ-সভাপতি মো. আশরাফুল হক আশু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন সজীব, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, সমাজকল্যাণ সম্পাদক মনিরুল ইসলাম সরকার, দপ্তর ও প্রচার সম্পাদক মো. গিয়াস উদ্দিন মৃধা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জুয়েল চৌধুরী, কার্যনির্বাহী সদস্য রণজিৎ মোদক, সদস্য আজমীর ইসলাম, আমির হোসেন মোল্লা, সেলিম হোসেন।

প্রসঙ্গ, ২০০৩ সালের ৩১ অক্টোবর ১৩ সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে ফতুল্লা থানাধীন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..