সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

রাজধানীর নিকেতন থেকে আ.লীগ নেতা বি এম মোজাম্মেল হক গ্রেফতার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১২২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৬ অক্টোবর) বিকেলে রাজধানীর অভিজাত এলাকা নিকেতন থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

ডিএমপি জানায়, গত ৫ আগস্টের পর থেকে বি এম মোজাম্মেল হক আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ নিকেতনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তার বিরুদ্ধে নিজ নির্বাচনী এলাকা শরীয়তপুরে গত জুলাইয়ে সংঘটিত ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় নেতৃত্ব দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ডিএমপি জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

উল্লেখ্য, ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা বি এম মোজাম্মেল হক ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম এবং ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দশম সংসদে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তবে ২০১৮ সালের একাদশ এবং ২০২৪ সালের দ্বাদশ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাননি, যদিও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে বহাল ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..