সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

রূপগঞ্জে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১২৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় পিস্তল ও সুইচ গিয়ার চাকু এবং মোবাইল সহ এক যুবককে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে এই গ্রেপ্তার করা হয়েছে বলে রূপগঞ্জ থানা সূত্রে জানা গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে(৫অক্টোবর) রাতে রূপগঞ্জ থানা পুলিশ কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই যুবককে আটক করা হয় এবং তল্লাশি চালানো হয়।

গ্রেপ্তারকৃত আসামীঃ পেরালের ছেলে মোঃ এনামুল হক(১৯)।
উদ্ধারকৃত সামগ্রীঃ আসামীর কাছ থেকে দেশীয় তৈরি পিস্তল ৯.৫ ইঞ্চি ফায়ারিং পিন যুক্ত আছে,সুইজ গিয়ার চাকু(ধাঁড়ানো অস্ত্র) লম্বা ৯ ইঞ্চি এবং আইটেল কোম্পানির পুরাতন স্মার্টফোন যাহার সীম জব্দ করা হয়েছে।

রূপগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা(ওসি)মোক্তার হোসেন বলেন,গ্রেপ্তারকৃত যুবক দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অস্ত্র বহন করে আসছিল এবং স্থানীয়ভাবে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। অবৈধ অস্ত্রধারী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..