সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

বক্তাবলী ইউনিয়নে বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ, ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ

ফাহমিদা এমি / ১১১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
oplus_0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন ও প্রচারে নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নে আয়োজিত হলো পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি। স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

বুধবার সকাল ১০টায় প্রতাপনগর খেয়াঘাট এলাকা থেকে এ কর্মসূচির সূচনা হয়। পরে পথসভা ও প্রচারণা চালানো হয় ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির।

এসময় বক্তাবলীর প্রতাপনগর, আকবর নগর, রাজাপুর, লক্ষীনগরসহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল স্থানে নেতাকর্মীরা হাতে হাতে লিফলেট বিতরণ করেন। এতে জনগণের মাঝে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা ও বিএনপির অবস্থান তুলে ধরা হয়।

নেতারা জানান, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড, গ্রাম—সবখানে এই কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে। সাধারণ মানুষের মাঝে গণতন্ত্র ও অধিকারবোধ ফিরিয়ে আনতেই এই উদ্যোগ।

কর্মসূচি শেষে বক্তাবলী ইউনিয়ন বিএনপির পার্টি অফিসে চলমান সংস্কার কাজ পরিদর্শন করেন থানা বিএনপির নেতারা। নেতৃবৃন্দ অফিস সংস্কারে সহযোগিতার আশ্বাস দেন এবং দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

বক্তাবলী ইউনিয়নে এই আয়োজন ছিল শুধু প্রচার নয়, জনমত গঠনের একটি শক্তিশালী প্রয়াস। বিএনপি নেতৃবৃন্দ স্পষ্ট করেছেন—এই আন্দোলন কেবল দলীয় নয়, এটা দেশের ভবিষ্যৎ রক্ষার আন্দোলন। তারা বিশ্বাস করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..