সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

অসুস্থ সাংবাদিক আলামিন প্রধানের খোঁজ নিলেন মহানগর বিএনপির সদস্য সচিব টিপু

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১১১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র সাংবাদিক ও ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধান ডেঙ্গু জ্বরে আক্রান্ত, আলামিন প্রদানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে সাইনবোর্ডস্থ প্রো-অ্যাকটিভ হাসপাতালে ছুটে যান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

তিনি হাসপাতালে পৌঁছে আলামিন প্রধানের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন। এ সময় তিনি বলেন,

একজন সাংবাদিক সমাজের দর্পণ। তাদের সুস্থতা ও নিরাপত্তা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ। আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, আলামিন প্রধান যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা,সিনিয়র সদস্য আহবায়ক কমিটি নারায়নগঞ্জ মহানগর বিএনপি মাকিদ মোস্তাকিম শিপলু, মহানগর ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ, ১৩নং ওয়ার্ড সহ-সভাপতি মোহাম্মদ আমির হোসেন, ১২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম, কৃষক দলনেতা মাহবুল আলম, ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা মাসুম খান প্রমুখ।

উপস্থিত নেতৃবৃন্দ আলামিন প্রধানের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সাংবাদিক সমাজের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..