সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বান্দরবানে প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গে ভ্রমণে সবাইকে স্বাগতম

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১০৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বান্দরবানের পাহাড়,নদী, ঝরনা আর মেঘের দেশ আবারও মুখর হয়ে উঠছে পর্যটকদের পদচারণায়। প্রাকৃতিক সৌন্দর্যের অফুরন্ত ভাণ্ডার এই পার্বত্য জেলা গুলো এখন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও এই পর্যটন শিল্প টিকে আছে হাজারো মানুষের পরিশ্রম আর আশার আলোয় বলা চলে, প্রায় বিশ হাজারও বেশি মানুষ এই শিল্পের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত।

গত ২০২২ সালের (১৭ অক্টোবর) থেকে নিরাপত্তাজনিত কারণে রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলিকদম,লামা উপজেলার বিভিন্ন জনপ্রিয় পর্যটনকেন্দ্রে ভ্রমণে কখনো নিরুৎসাহিত করা হয়েছিল, কখনো জারি হয়েছিল অস্থায়ী নিষেধাজ্ঞা। এতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পড়েছিলেন চরম আর্থিক সংকটে। তবে সুসংবাদ হলো চলতি বছর আবার খুলে গেছে বান্দরবানের পর্যটন দিগন্ত। রোয়াংছড়ির দেবতাখুম, থানচির তিন্দু বড় পাথর, রেমাক্রি ফলস, রুমার বগালেক, আর চলতি মাসের ১ অক্টোবর থেকে কেওক্রাডং পাহাড় সবখানেই এখন পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত। ফলে পর্যটন ব্যবসায়ীরা আবারও নতুন করে আশায় বুক বেঁধেছেন। ফিরে আসছে কর্মচাঞ্চল্য, জীবিকা ও হাসি।পার্বত্য পাহাড়ে সবাই প্রশাসন,হোটেল- মোটেল ও রিসোর্ট মালিক, স্থানীয় জনগণ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সবাই মিলে চাই, বান্দরবানে এই অপার সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের প্রতি আমরা হই আন্তরিক, সহানুভূতিশীল ও সহযোগিতাপূর্ণ জানায়। একই সঙ্গে, প্রিয় পর্যটক বন্ধুদের অনুরোধ করবো বান্দরবানে ১২টি আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারা, সংস্কৃতি ও ঐতিহ্যকে শ্রদ্ধা ও ভালোবাসার দৃষ্টিতে দেখুন। তাদের জীবন ও প্রকৃতি-নির্ভর সংস্কৃতি বান্দরবানে আসল সৌন্দর্যেরই অংশ নেন। চলুন, সবাই সবাই মিলে প্রকৃতির কোলে গড়ে তুলি শ্রদ্ধা, সহাবস্থানও সৌন্দর্যের এক অনন্য উদাহরণ, ভ্রমণ করি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..