সংবাদ শিরোনাম :
গোগনগরে আওয়ামী লীগের দোসররা এখন বিএনপি নেতাদের শেল্টারে শিশু ধর্ষণচেষ্টার অভিযুক্তকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন নির্মাণের ১০ দিনের মাথায় সড়কের পিচ উঠে যাচ্ছে, অনিয়মের অভিযোগে বিক্ষোভ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও কোকোর রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন, বিয়ের দাবি ও সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ সিদ্ধিরগঞ্জ ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে মাদকের বিস্তার, বাড়ছে ছিনতাই—উদ্বিগ্ন এলাকাবাসী আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার, রয়টার্সকে দীর্ঘ সাক্ষাৎকারে নানা দাবি বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কায়েমপুরে জুমার নামাজ আদায় শেষে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়, পানির সংকট নিরসনের আশ্বাস দিলেন এমপি আব্দুল্লাহ আল আমিন
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৫০৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুরু হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে শহরের হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা সিভিল সার্জনের আয়োজনে এ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

৯ মাস বয়স থেকে ১৫ বছরের নিচের শিশু কিশোররা এই টিকা পাবে। নারায়ণগঞ্জ জেলায় ৫ লক্ষ ১ হাজার ৭২১ জনকে ১৮ দিনের মধ্যে টিকা দেয়া হবে। একজনও যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।তিনি আরও বলেন, কোন শিশু যদি কোন কারণে বাদ পড়ে, তবে তারা পরবর্তীতে উপজেলা হাসপাতালের স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা নিতে পারবে।
কেউ যদি টাইফয়েড টিকা থেকে বঞ্চিত হয়ে ভবিষ্যতে টাইফয়েডে আক্রান্ত হয় তাহলে সেই দায়িত্ব আমাদের ওপর বর্তাবে। আমরা আমাদের সন্তানদের দক্ষ ও সুস্থ সবল হিসেবে গড়ে তুলতে চাই। আমরা চাই যারা আমাদের দেশের সম্পদে পরিণত হবে তারা যেন কোনভাবেই রোগে আক্রান্ত না হয়।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসাইন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..