সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১২৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি ও সরদারবাড়ি এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা। অভিযানে সহায়তা করে জল, অবৈধ সংযোগ ও বিআরটিএ অপারেশন (জোবিঅ) নারায়ণগঞ্জ টিম।

অভিযান চলাকালে বিভিন্ন শিল্প কারখানা ও আবাসিক ভবনে অবৈধভাবে ব্যবহৃত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জাম।
জব্দকৃত মালামালের মধ্যে ছিল আনুমানিক একশ পঞ্চাশ ফুট হুজ পাইপ, দুটি গ্যাস টানার মেশিন এবং কয়েকটি বার্নার। কারখানা অনুযায়ী জরিমানা ও পদক্ষেপের মধ্যে রয়েছে আয়ান স্টিল কিং (খানাটুলি কারখানা): হিট চেম্বার দুটি (তিনশ ও দুইশ ঘনফুট) মোট পাঁচশ ঘনফুট। জরিমানা ধার্য করা হয় পঞ্চাশ হাজার টাকা। রক্স টাইগার (কয়েল কারখানা): হিট চেম্বার দুটি (তিনশ ও তিনশ ঘনফুট) মোট ছয়শ ঘনফুট। জরিমানা ধার্য করা হয় এক লক্ষ টাকা।

আবাসিক বাড়ি (অবৈধ সংযোগ): মোট চুলার সংখ্যা চুয়ান্নটি ডাবল বার্নার, আনুমানিক এক হাজার একশ চৌত্রিশ ঘনফুট। মালিকপক্ষ অনুপস্থিত থাকায় জরিমানা করা সম্ভব হয়নি। সব মিলিয়ে দুটি প্রায় দুই হাজার দুইশ চৌত্রিশ ঘনফুট অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে উৎস লাইন থেকে সম্পূর্ণভাবে কিলিং করা হয়। মোট জরিমানার অর্থ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা। ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা বলেন, অবৈধভাবে গ্যাস ব্যবহার করা রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও জনস্বার্থবিরোধী কার্যক্রম। এসব অবৈধ সংযোগের কারণে সাধারণ গ্রাহকরা ভোগান্তিতে পড়ছেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে তিতাস গ্যাসের টেকনিক্যাল টিম, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..