সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

রাজনীতি মানে ক্ষমতা নয়, রাজনীতি মানে জনগণের পাশে থাকা : প্রাইম বাবুল

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২০৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

গণমানুষের মুখে হাসি ফেরাতে যিনি রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছেন, সেই প্রাইম বাবুল আজ নিজেই নেমে পড়লেন রাস্তায়। কাঁধে দলের দায়িত্ব, হাতে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট—আর হৃদয়ে দেশ গড়ার অঙ্গীকার।

রোদে ঘামে ভেজা শরীর, তবু মুখে প্রশান্তির হাসি। আজকের দিনটি যেন এক নিবেদিতপ্রাণ নেতার মানুষের প্রতি ভালোবাসা আর দায়িত্ববোধের প্রতীক হয়ে উঠল।

তারেক রহমানের ৩১ দফা কর্মসূচিকে জনমানুষের কাছে পৌঁছে দিতে আজ নারায়ণগঞ্জের ১৪, ১৫ ও ১৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকাজুড়ে লিফলেট বিতরণ করেন প্রাইম বাবুল। সঙ্গে ছিলেন অসংখ্য কর্মী-সমর্থক, যারা স্লোগানে, প্রেরণায় আর কর্মচাঞ্চল্যে পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।

প্রাইম বাবুল বলেন:
“এটা কেবল লিফলেট বিতরণ নয়, এটা জনগণের সঙ্গে আমাদের আত্মিক সংযোগ। তারেক রহমানের ৩১ দফা হলো একটি নতুন বাংলাদেশের স্বপ্নপত্র—যেখানে থাকবে ন্যায়ের শাসন, মানুষের অধিকার এবং সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি।”

এলাকার মানুষ বাবুলের এ উদ্যোগে মুগ্ধ। অনেকেই বলেছেন, রাজনীতির এই মাটির টান, মানুষের প্রতি এই আত্মিক যোগাযোগ আজকের দিনে বিরল। এক বৃদ্ধা বলেন, “বাবুল ভাইয়ের মতো নেতা থাকলে আমাদের কথা কেউ না কেউ শোনে। উনি যেমন করে নিজের হাতে আমাদের কাছে মেসেজ পৌঁছে দিচ্ছেন, তেমন আর কেউ দেয় না।”

দলীয় সূত্রে জানা গেছে, এ কর্মসূচি শুধু এখানেই থেমে থাকবে না। আগামী দিনগুলোতে জেলার প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ডে ঘরে ঘরে পৌঁছে যাবে ৩১ দফার বার্তা—একটি নতুন ভবিষ্যতের দিকদর্শন।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..