সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জের মানবিক ডিসি খ্যাত জাহিদুল ইসলামের বিদায়, স্থলাভিষিক্ত হচ্ছেন উপসচিব রায়হান কবির

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন উপসচিব রায়হান কবির। জনপ্রশাসন মন্ত্রণালয় ১৩ নভেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি রাজবাড়ীর জেলা প্রশাসক ছিলেন। দায়িত্বকালীন সময়ে তিনি বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কর্মকাণ্ডের জন্য “মানবিক ডিসি” হিসেবে পরিচিতি পান।

দীর্ঘ সময় ধরে নারায়ণগঞ্জের মানুষের কল্যাণে কাজ করে গেছেন তিনি। তার উদ্যোগে গ্রীন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় এক লাখ গাছ রোপণ, শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ, বীর শহীদ পরিবারের আর্থিক সহায়তা, বৃক্ষরোপণ অভিযান, সাইনবোর্ডে ‘গেইট অব অনার’ স্থাপনসহ নানা কার্যক্রম বাস্তবায়ন হয়।

এছাড়া খেলোয়াড়, কোচ ও অসহায় পরিবারের জন্য আর্থিক সহায়তা, পরিচ্ছন্নকর্মীর মেয়ের বিয়েতে সহযোগিতা, নারায়ণগঞ্জ স্টেডিয়াম উন্নয়নে ১ কোটি ৬৪ লাখ টাকার বরাদ্দ, ডে’ঙ্গু প্রতিরোধে কিট ও ওষুধ বিতরণ, নবজাতকের জন্য এনআইসিইউ চালু, চাঁ’দাবাজ দমন, দা’লাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা এবং যানজট ও হকারমুক্ত নগর গড়তে নিয়মিত বৈঠকসহ অসংখ্য পদক্ষেপ নিয়েছেন তিনি।

তার এই অবদান ও নিষ্ঠা নারায়ণগঞ্জবাসীর কাছে আজও প্রশংসিত হয়ে রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..