সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

রূপগঞ্জে ‎গোলাম ফারুক খোকনকে বিএসটিএমপিআইএ’র সভাপতি নির্বাচিত

আবু কাওসার মিঠু / ৫৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ) এর ২০২৪–২৫ মেয়াদের  বিনা-প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন রূপগঞ্জের কৃতি সন্তান  নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি গোলাম ফারুক খোকন। ১৬ নভেম্বর রবিবার রাজধানীর পল্টন টাওয়ারে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন কার্যালয়ে সংগঠনটির নির্বাচনী ফলাফল ঘোষণা মাধ্যমে তাকে সভাপতি ঘোষণা করা হয়।

সংগঠনের ইতিহাসে অন্যতম কর্মদক্ষ ও শিল্পবান্ধব নেতা হিসেবে পরিচিত গোলাম ফারুক খোকন  দায়িত্ব গ্রহণের মাধ্যমে শিল্পখাতে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
‎ নির্বাচনী ফলাফলে জানা যায়, গঠনতন্ত্র অনুযায়ী শান্তিপূর্ণভাবে সমস্ত মনোনয়নপর্ব, যাচাই-বাছাই এবং চূড়ান্ত তালিকা প্রকাশ শেষে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। তার সঙ্গে নতুন কমিটিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান মনির। ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন সুলতান মাহমুদ ডলার, লোকমান হোসেন, ফজলুল হক পাটোয়ারী। পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব এমএ বাকি, মোহাম্মদ হারুন অর রশিদ, আবু আহসান ফারুক ভুইয়া, লোকমান হোসেন, রুহুল আমিন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ হোসেন, মোঃ আল আমিন, জাকির হোসেন, কবির হোসেন, মোঃ মোজাম্মেল হক, জামান মিয়া, সাইফুল ইসলাম, মোঃ রোবেল মিয়া, মকবুল হোসেন, মোঃ মনজুরুল হক ভুইয়া, ইসলাম হোসেন, তরিকুল ইসলাম, শংকর সাহা।
‎নির্বাচনী ফলাফল অনুষ্ঠানে বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের নব গঠিত কমিটি ও সাবেক কমিটির  সদস্যগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..