সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

তারেক রহমান-এর ৬১তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও মেহমানদারী

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৪৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় নেতা, দেশনায়ক তারেক রহমান’র ৬১তম জন্মদিন উপলক্ষ্যে মাদ্রাসার এতিম ও তলবে এলেম শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও মেহমানদারীর আয়োজন করা হয়।

২০ নভেম্বর বৃহস্পতিবার ২৫ নং ওয়ার্ড উত্তর লক্ষণখোলা, কড়ইতলা, মদীনাতুল উলূম মাহমুদিয়া মাদ্রাসার ৭ শতাধিক এতিম ও তলবে এলেম কোরআনের পাখি শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও মেহমানদারীর আয়োজন করেন বিএনপি নেতা সমাজসেবক প্রাইম গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুল।
এসময় আবু জাফর আহমেদ বলেন, আমাদের সবচেয়ে গর্বের বিষয় যে আজকে কোর‌আনে হাফেজদের নিয়ে দোয়া মাহফিলে শরিক হতে পারেছি। যারা সারাক্ষণ ৩০ পাড়া কোরআনের ১১৪ টি সুরা তাদের বুকে ধারণ করেন। আমি শুনেছি এই জায়গায় একটি মসজিদ করবেন। আমি আরো সৌভাগ্যবান হব যদি আমি এটা নির্মানে নিজেকে শরিক করতে পারি। তারেক রহমান গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আপসহীন। তার দূরদর্শী নেতৃত্ব বিএনপিকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আমাদের আশা ও অনুপ্রেরণার প্রতীক। আমি দোয়া করি আল্লাহ যেন তাকে দীর্ঘায়ু দান করেন। তিনি যেন সুস্থ শরীরে দেশে ফিরতে পারেন, এই ক্ষতিগ্রস্ত দেশের হাল ধরতে পারেন। দেশের মঙ্গল ও ভালোর জন্য কাজ করতে পারেন।
পরিশেষে তিনি সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সাংগঠনিক সম্পাদক নাসিরুল্লাহ টিপু, মহানগর ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুস সাত্তার, ২৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. বাবুল মিয়া, মো. আজিম সাউদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান চুন্নু সাউদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবুল কাশেম, শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. নুর মিয়া, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শফিউদ্দিন সোহেল প্রদান, সহ-সভাপতি মো. সেলিম, মো. আমানত প্রধান, সহ-সাধারণ সম্পাদক মো. ফারুক প্রধান, সাংগঠনিক সম্পাদক ইসলাম নাড়ু, সহ সাংগঠনিক সম্পাদক মো. ইমদাদুল হক, ২৭ নং ওয়ার্ড সভাপতি মো. ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক মো. রমজান মিয়া, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান বাদল, ধামগড় ইউনিয়ন ৭ নং ওয়ার্ড সভাপতি হাজী হাসান, ৯ নং ওয়ার্ড সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহআলম সাউদ, সাংগঠনিক সম্পাদক মো. খালেক মিয়া ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোহতামিম মুফতি মো. আবুল কাশেম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..