সংবাদ শিরোনাম :
অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার চাষাড়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

বন্দরে ডাকাতি প্রস্তুতি মামলায় ২ ডাকাত গ্রেপ্তার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৪৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

বন্দরে ডাকাতির প্রস্তুতী ঘটনায় জড়িত থাকার অপরাধে ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের বক্তারকান্দী এলাকার আব্দুল কাইয়ুম মিয়ার ছেলে নূর মোহাম্মদ (২২) ও একই থানার ২৬ নং ওয়ার্ডের মনির হোসেন মিয়ার ছেলে জুম্মান (২২)। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে বন্দর থানার রুজুকৃত ৪০(৮)২৫ নং ডাকাতি প্রস্তুতি মামলায় আদালতে প্রেরন করা হয়। এর গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত রোববার (২৪ আগস্ট) দিবাগত রাত ২টায় সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বন্দর থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুরাদপুর এলাকায় অবস্থিত
বন্দর স্টীল মিলের সামনে ডাকাতির প্রস্তুতি কালে বন্দর থানা পুলিশ ডাকাত দলকে ধাওয়া করে ৬ ডাকাতকে গ্রেপ্তার করে। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় তৈরি ১টব চাইনিজ কুড়াল, ৩টি ছোরা, ১টি চাপাতি ও ১টি ছেন দা উদ্ধার করতে সক্ষম হয়। ###

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..