সংবাদ শিরোনাম :
অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার চাষাড়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

পবিত্র কুরআন অবমাননার ঘটনায় যুবককে গণপিটুনি

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৪১৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার এক ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা মধ্যপাড়া বহুমুখী হাফিজিয়া মাদ্রাসায় আলমারিতে রাখা পবিত্র কোরআন শরীফে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পরে পুলিশের হাতে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটে শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে।

অভিযুক্ত যুবকের নাম বাইজিদ আহমেদ (৩২)। তিনি বাড়িখলা গ্রামের খোকা মেম্বারের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, বাইজিদ দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ও মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। সম্প্রতি সে পবিত্র কুরআন শরীফে ‘ভুল রয়েছে’ এমন অসঙ্গত মন্তব্য করে আসছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের কয়েকজন জানান, শুক্রবার বিকালে বাইজিদ মাদ্রাসার অভ্যন্তরে প্রবেশ করে। এরপর সে আলমারি থেকে বেশ কয়েকটি কুরআন শরীফ টেনে বের করে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়।

আগুন লাগার বিষয়টি টের পেয়ে মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং বাইজিদকে হাতেনাতে আটক করেন। এমন ন্যাক্কারজনক ঘটনায় দ্রুত এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে উত্তেজিত জনতা বাইজিদকে মারধর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে জনতার রোষানল থেকে উদ্ধার করে।

নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ফলে স্থানীয় জনতা তাকে উত্তেজিত অবস্থায় মারধর করে। পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

ওসি আরও জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..