সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোহাম্মদ আলীর উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৫০৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন উপহার

নারায়ণগঞ্জের ফতুল্লা কাশীপুর এলাকায় জামি’আ মাদানিয়া কাসেমুল উলূম মাদ্রাসা মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া আয়োজন করা হয়।
শনিবার আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানের উদ্যোগ নেন নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

দোয়া মাহফিলে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। দোয়া শেষে শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরীফ উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুল হালিম, প্রবীণ নেতা আবু হোসাইন সাঈদ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়া, নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীব, সাবেক এনায়েতনগর ইউনিয়ন চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান লিটন, মাদ্রাসার সভাপতি নাজির সিকদার, জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি ও যুবদল নেতা এস. আলম ইসরাতসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আক্তারুজ্জামান, জেলা সাইবার ইউজার দলের আহ্বায়ক মনোয়ার খান রাজীব, ইউনাইটেড ক্লাব লিমিটেডের সভাপতি তোফাজ্জল হোসেন তাপু, যুবদল নেতা আদনান আজিজ প্রান্ত, সারজিল আহমেদ অভি, ছাত্রদল নেতা লিয়ান মাহমুদ আকাশসহ কাশীপুর এলাকার সর্বস্তরের জনগণ।

সংক্ষিপ্ত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী উপস্থিত সকলের কাছে আহ্বান জানিয়ে বলেন, “বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘ নেক হায়াতের জন্য আল্লাহর দরবারে সকলেই যেন আন্তরিকভাবে দোয়া করেন।”

তিনি আরও বলেন,
“দেশনেত্রীর সুস্থতা শুধু বিএনপির নয়, দেশের গণতন্ত্রপ্রত্যাশী মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।”

মাহফিল শেষে দেশনেত্রীর সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..