সংবাদ শিরোনাম :
ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার: কাশীপুর যুবদল নেতা সোহেল রানাকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বুকে বুক মিলিয়ে ধানের শীষ ও খেজুর গাছের প্রতীক নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৪৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

বিএনপি নেতৃত্বাধীন জোটের নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনীত প্রার্থী ও জেলা জমিয়তে উলামা ইসলামের সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী বলেছেন, “আজ থেকে আমরা সবাই বুকে বুক মিলিয়ে ধানের শীষ ও খেজুর গাছের প্রতীক নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”
দলীয় মনোনয়ন পাওয়ার পর আজ সোমবার বিকাল ৪টায় সাইনবোর্ড চৌরঙ্গী ফিলিং স্টেশনের সামনে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা জমিয়তে উলামা ইসলাম, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যের শুরুতে তিনি মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জোট থেকে তাকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান। পাশাপাশি উপস্থিত নেতাকর্মীদের প্রতি মোবারকবাদ ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
মুফতি কাসেমী বলেন, “এটি একটি গণতান্ত্রিক দেশ। এখানে যে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারে—এটি তার অধিকার। তবে ইনশাল্লাহ, ধানের শীষ ও খেজুর গাছের কাছে তারা হার মানবে, টিকতে পারবে না।”
তিনি আরও বলেন, “আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিজয়ী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করবো।”
বক্তব্য শেষে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মুফতি মনির হোসেন কাসেমীকে ফুলের মালা পরিয়ে দেন এবং ফুলের পাপড়ি ছিটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..