সংবাদ শিরোনাম :
আধুনিকতার ছোঁয়ায় নান্দনিক আয়োজনে উদ্বোধন হলো ন্যাচার লাউঞ্জ গোগনগরে আওয়ামী লীগের দোসররা এখন বিএনপি নেতাদের শেল্টারে শিশু ধর্ষণচেষ্টার অভিযুক্তকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন নির্মাণের ১০ দিনের মাথায় সড়কের পিচ উঠে যাচ্ছে, অনিয়মের অভিযোগে বিক্ষোভ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও কোকোর রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন, বিয়ের দাবি ও সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ সিদ্ধিরগঞ্জ ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে মাদকের বিস্তার, বাড়ছে ছিনতাই—উদ্বিগ্ন এলাকাবাসী আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার, রয়টার্সকে দীর্ঘ সাক্ষাৎকারে নানা দাবি বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩১৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

নতুন বছরের আনন্দঘন আবহে বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। পুরাতন সব গ্লানি, দুঃখ-বেদনা ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় এই দিনটি। আমি আশা করি, নতুন বছর বক্তাবলী ইউনিয়নের প্রতিটি মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।”

তিনি আরও বলেন, “সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করতে হবে। নতুন বছরের এই দিনে আমরা সবাই মিলে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ে তোলার অঙ্গীকার করি।”

নজরুল ইসলাম প্রধান বক্তাবলী ইউনিয়নবাসীর সার্বিক মঙ্গল কামনা করে সবাইকে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের আহ্বান জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..