সংবাদ শিরোনাম :
পল্টনে শ্রমিক দলের সমাবেশকে কেন্দ্র করে মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির কর্মসূচী অনুষ্ঠিত খেলাধুলার মাধ্যমে নিজেকে বিশ্বের দরবারে তুলে ধরা যায়: সদর ইউএনও ফয়েজ উদ্দিন বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয়
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির কর্মসূচী অনুষ্ঠিত

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির কর্মসূচীর আওতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষন নিয়ন্ত্রণ শীর্ষক প্রকল্পের আওতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ.এইচ.এম রাসেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণ ও প্লাস্টিক বর্জ্যের কারণে পরিবেশ আজ মারাত্মক হুমকির মুখে। তাই এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মকে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। বেশি বেশি গাছ লাগানো, প্লাস্টিক ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব জীবনযাপন নিশ্চিত করাই হতে পারে এই সংকট মোকাবেলার প্রধান উপায়।
সভায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল মাহমুদ এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট এর উপপরিচালক সৈয়দ আহম্মদ কবীর, যুগ্মসচিব সৈয়দ ফরহাদ হোসেন সহ প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..