সংবাদ শিরোনাম :
হত্যা মামলার পলাতক আসামি ডালিমের অবস্থান এসপি কার্যালয়ে, সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়লেও পুলিশের দাবি—‘নজরে আসেনি’ পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের অধীনে আনতে ডিসির নির্দেশ ফতুল্লায় এনায়েতনগর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেফতার আটকের পর যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবকে বহিষ্কার আটকের খবরে মুখ খুললেন এমপি পুত্র সজীব, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চলছে’ নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ১ জন গ্রেফতার। চাঁদাবাজির অভিযোগের তদন্তে পুলিশের জিজ্ঞাসাবাদে এমপি পুত্র যুবদল নেতা সজীব ৩৬শে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতি, বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ১৪তম অধিবেশন অনুষ্ঠিত জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুরে দোয়া ও তোবারক বিতরণ সংসদে জামায়াত এমপির বক্তব্য ঘিরে প্রশ্ন: ‘বাবা ১৯৭১-এ শহীদ হলে, ১৯৮১-তে জন্ম কীভাবে?’
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

ফতুল্লায় এনায়েতনগর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেফতার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সালাউদ্দিনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
রোববার (২১ জুন) সন্ধ্যায় ফতুল্লার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সালাউদ্দিনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সালাউদ্দিনের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..