সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের অধীনে আনতে ডিসির নির্দেশ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৭৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি থেকে পাগলা পর্যন্ত অংশটি ঢাকার পরিবর্তে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতায় আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির।

রোববার (২১ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলার বার্ষিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। বর্তমানে গুরুত্বপূর্ণ এ সড়কটি ঢাকা সড়ক ও জনপথ বিভাগের অধীনে রয়েছে।
সভায় জেলা প্রশাসক বলেন, জনগণের ভোগান্তি কমাতে এবং উন্নয়ন কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চবটি-পাগলা সড়কটি নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালন করতে হবে। সরকারি অর্থ ও জনবলের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি দপ্তরের কার্যক্রম নিয়মিত তদারকি করতে হবে, যাতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ সৃষ্টি না হয়।
সভায় জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সরকারি দপ্তরগুলোর কার্যক্রম এবং জনসেবার মানোন্নয়নের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে জনগণমুখী সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..