সংবাদ শিরোনাম :
আড়াইহাজারে শীর্ষ সন্ত্রাসী ‘শুটার রিয়াজ’-এর দুই সহযোগী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য গ্রেপ্তার, ডিবির অভিযান আবু ইউসুফ টিপুর নেতৃত্বে রাজপথে কঠোর অবস্থান, প্রতিষ্ঠাবার্ষিকীতে ভেস্তে গেলো আওয়ামী লীগের কর্মসূচি সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও যুবলীগের সক্রিয় সদস্য গ্রেফতার জনগনের টয়লেট দখল করে কার্যালয় বানালো স্বেচ্ছাসেবক দল ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা জসিম কন্ট্রাক্টর গ্রেপ্তার না’গঞ্জ জেলা মহিলা পরিষদের ৫ জন সংগঠককে নিয়ে স্মরণ সভা হত্যা মামলার পলাতক আসামি ডালিমের অবস্থান এসপি কার্যালয়ে, সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়লেও পুলিশের দাবি—‘নজরে আসেনি’ পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের অধীনে আনতে ডিসির নির্দেশ ফতুল্লায় এনায়েতনগর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেফতার
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা জসিম কন্ট্রাক্টর গ্রেপ্তার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা হাজী মো. জসিমউদ্দিন ওরফে জসিম কন্ট্রাক্টরকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সোমবার (২২ জুন) বিকেলে ফতুল্লার কোতালেরবাগ এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ফতুল্লা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় ফতুল্লার শিবু মার্কেট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগ রয়েছে জসিম কন্ট্রাক্টর ও তার সহযোগীদের বিরুদ্ধে। ওই ঘটনায় ৫ আগস্টের পর হতাহতদের পরিবারের পক্ষ থেকে ফতুল্লা থানায় একাধিক মামলা দায়ের করা হয়, যেখানে তাকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তারের পর মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জসিম কন্ট্রাক্টরসহ অন্যান্য আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মামলার তদন্তের স্বার্থে পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..