সংবাদ শিরোনাম :
১৪ জুলাই বগুড়ায় এনসিপির পদযাত্রা, অংশ নেবেন নাসির উদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ‘ধর্ম শ্বশুর’ গ্রেপ্তার  ১০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব বিশ্বকাপ ফুটবল উৎসব উপলক্ষে নারায়ণগঞ্জে জেলা পরিষদের প্রীতি ফুটবল ম্যাচ, ক্রীড়া সংগঠনকে বল ও জার্সি বিতরণ সর্বোচ্চ মাদক উদ্ধারকারী হিসেবে ডিবির এসআই স্বপন মিয়া সম্মানিত মোটরসাইকেলে অভিনব কৌশলে মাদক পরিবহন,  র‌্যাবের অভিযানে ১৩৬ বোতল ইস্কাফসহ আটক ১ রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১,১০৭ বোতল ESKUF, ০১টি ট্রাক ও ১টি CNG সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ বন্দর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৬০ পিস ইয়াবা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

মোটরসাইকেলে অভিনব কৌশলে মাদক পরিবহন,  র‌্যাবের অভিযানে ১৩৬ বোতল ইস্কাফসহ আটক ১

মিন্টু ইসলাম / ১৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

বগুড়ায় মোটরসাইকেলে অভিনব কৌশলে নেশাজাতীয় মাদক পরিবহনের সময় ১৩৬ বোতল ইস্কাফসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং তিনটি সিমকার্ড জব্দ করা হয়েছে।

র‌্যাব-১২ জানায়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, মাদক, অস্ত্র, চাঁদাবাজি, প্রতারণা ও সংঘবদ্ধ অপরাধ দমনে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৮ জুলাই ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাজশাহীর শিবগঞ্জ এলাকা থেকে মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ অবৈধ মাদক বগুড়ার দিকে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার এরুলিয়া হাটখোলা বাজার এলাকায় নওগাঁ-বগুড়া চারমাথাগামী সড়কে বিশেষ মাদকবিরোধী চেকপোস্ট স্থাপন করে।

অভিযান চলাকালে দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে একটি সন্দেহভাজন মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় অভিনব কৌশলে বহন করা ১৩৬ বোতল নেশাজাতীয় মাদক ইস্কাফ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহেশপুর (১ নম্বর ওয়ার্ড) এলাকার বাসিন্দা ছানাউল একরাম শাওন (৩০)কে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন Apache RTR 150 মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং তিনটি সিমকার্ড জব্দ করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। বিষয়টি তদন্ত করে তার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও মাদক নেটওয়ার্ক শনাক্তে কাজ চলছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২ আরও জানায়, মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে তাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। একই সঙ্গে সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন হয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..