সংবাদ শিরোনাম :
ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার, রয়টার্সকে দীর্ঘ সাক্ষাৎকারে নানা দাবি বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কায়েমপুরে জুমার নামাজ আদায় শেষে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়, পানির সংকট নিরসনের আশ্বাস দিলেন এমপি আব্দুল্লাহ আল আমিন বগুড়ার শিবগঞ্জে বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে আমরা বদ্ধপরিকর : এসপি মিজানুর রহমান মুন্সি বগুড়ার শেরপুরের তালতা গ্রামের রাস্তার বেহাল দশা, দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী মামুন মাহমুদকে একটু সময় দিন, আশ্রয়ণ প্রকল্প হবে আধুনিক আবাসিক এলাকা” — উজ্জ্বল ভূমিহীনদের জীবনমান উন্নয়নে নানা প্রতিশ্রুতি: চর সৈয়দপুর আশ্রয়ণ প্রকল্পে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বগুড়ায় বিমান ঘাঁটির অনুমোদন, আন্তর্জাতিক মানের বিমানবন্দর ও ড্রোন কারখানার পরিকল্পনা: প্রতিমন্ত্রী
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ী প্রতিভাবান শিশুদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সম্মানিত প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের আঁকা ছবিতে ফুটে উঠেছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন দিক। শিশুদের সৃজনশীলতা, দেশপ্রেম এবং ইতিহাসচর্চার প্রতি আগ্রহ উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কোমলমতি শিশুদের এমন সৃজনশীল অংশগ্রহণ আগামী প্রজন্মের মধ্যে দেশপ্রেম, ইতিহাসবোধ ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজন শিশুদের প্রতিভা বিকাশের পাশাপাশি দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করে।
অনুষ্ঠান শেষে বিজয়ী সকল শিশু ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে এ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, আয়োজক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..