সংবাদ শিরোনাম :
ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার, রয়টার্সকে দীর্ঘ সাক্ষাৎকারে নানা দাবি বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কায়েমপুরে জুমার নামাজ আদায় শেষে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়, পানির সংকট নিরসনের আশ্বাস দিলেন এমপি আব্দুল্লাহ আল আমিন বগুড়ার শিবগঞ্জে বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে আমরা বদ্ধপরিকর : এসপি মিজানুর রহমান মুন্সি বগুড়ার শেরপুরের তালতা গ্রামের রাস্তার বেহাল দশা, দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী মামুন মাহমুদকে একটু সময় দিন, আশ্রয়ণ প্রকল্প হবে আধুনিক আবাসিক এলাকা” — উজ্জ্বল ভূমিহীনদের জীবনমান উন্নয়নে নানা প্রতিশ্রুতি: চর সৈয়দপুর আশ্রয়ণ প্রকল্পে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বগুড়ায় বিমান ঘাঁটির অনুমোদন, আন্তর্জাতিক মানের বিমানবন্দর ও ড্রোন কারখানার পরিকল্পনা: প্রতিমন্ত্রী
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

মামুন মাহমুদকে একটু সময় দিন, আশ্রয়ণ প্রকল্প হবে আধুনিক আবাসিক এলাকা” — উজ্জ্বল

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
oplus_0

চর সৈয়দপুর আশ্রয়ণ প্রকল্পের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। অনুষ্ঠানে তাঁর উন্নয়নমুখী নেতৃত্ব ও জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বিএনপি নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বল।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিদ্দিকুর রহমান উজ্জ্বল বলেন, বিএনপি সবসময় দেশের মানুষের ভাগ্যোন্নয়ন ও জীবনমান উন্নয়নে বিশ্বাস করে। সেই লক্ষ্য বাস্তবায়নে অধ্যাপক মামুন মাহমুদ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, “আপনারা অধ্যাপক মামুন মাহমুদকে একটু সময় দিন। তিনি চর সৈয়দপুর আশ্রয়ণ প্রকল্পকে আধুনিক, পরিচ্ছন্ন ও সকল নাগরিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আদর্শ আবাসিক এলাকায় রূপান্তর করতে বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, দীর্ঘদিনের অবহেলায় পিছিয়ে থাকা এই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানির সরবরাহ, স্যানিটেশন, বিদ্যুৎ, সবুজায়নসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ জন্য তিনি প্রকল্পের বাসিন্দাদের ধৈর্য ধারণ ও উন্নয়ন কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।
সিদ্দিকুর রহমান উজ্জ্বল বলেন, অধ্যাপক মামুন মাহমুদ শুধু প্রতিশ্রুতি দেন না, মানুষের কল্যাণে কাজের মাধ্যমে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করেন। তাঁর নেতৃত্বে চর সৈয়দপুর আশ্রয়ণ প্রকল্প একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য আবাসিক এলাকায় পরিণত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক মামুন মাহমুদ আশ্রয়ণ প্রকল্পের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। পরে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় পর্ব শেষে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন অতিথিরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..