সংবাদ শিরোনাম :
ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার, রয়টার্সকে দীর্ঘ সাক্ষাৎকারে নানা দাবি বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কায়েমপুরে জুমার নামাজ আদায় শেষে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়, পানির সংকট নিরসনের আশ্বাস দিলেন এমপি আব্দুল্লাহ আল আমিন বগুড়ার শিবগঞ্জে বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে আমরা বদ্ধপরিকর : এসপি মিজানুর রহমান মুন্সি বগুড়ার শেরপুরের তালতা গ্রামের রাস্তার বেহাল দশা, দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী মামুন মাহমুদকে একটু সময় দিন, আশ্রয়ণ প্রকল্প হবে আধুনিক আবাসিক এলাকা” — উজ্জ্বল ভূমিহীনদের জীবনমান উন্নয়নে নানা প্রতিশ্রুতি: চর সৈয়দপুর আশ্রয়ণ প্রকল্পে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বগুড়ায় বিমান ঘাঁটির অনুমোদন, আন্তর্জাতিক মানের বিমানবন্দর ও ড্রোন কারখানার পরিকল্পনা: প্রতিমন্ত্রী
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

কায়েমপুরে জুমার নামাজ আদায় শেষে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়, পানির সংকট নিরসনের আশ্বাস দিলেন এমপি আব্দুল্লাহ আল আমিন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

আজ (১০ জুলাই, শুক্রবার) নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. আব্দুল্লাহ আল আমিন ফতুল্লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কায়েমপুর বাইতুল উকবা জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন।
জুমার নামাজের পূর্বে তিনি মুসল্লি ও স্থানীয় এলাকাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি সমাজের উন্নয়ন ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সামাজিকভাবে সক্রিয় ভূমিকা রাখার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে একটি ইতিবাচক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
এ সময় কায়েমপুর এলাকার দীর্ঘদিনের সুপেয় পানির সংকটের বিষয়টি তুলে ধরে সংসদ সদস্য জানান, ইতোমধ্যে সীমিত পরিসরে পানির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সমস্যার স্থায়ী সমাধানে এলাকায় আরও একটি গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
নামাজ শেষে অ্যাড. আব্দুল্লাহ আল আমিন মসজিদে আগত মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও মতামত মনোযোগ দিয়ে শোনেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..