সংবাদ শিরোনাম :
জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান রাজীবের জন্মদিনে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আরিফ ও শ্যামল সাংবাদিক রাকিবুল হাসানের ২২তম জন্মদিনে শুভেচ্ছা বার্তা দুর্যোগে প্রথম সারির মানবিক যোদ্ধা আলিফ দেওয়ান, বাঁশখালীতে ৫০০ পরিবারের মুখে হাসি দিলু তাহেরের হাতে জিম্মি তক্কার মাঠের সাধারণ মানুষ জুলাই শহীদ দিবসে হাজীগঞ্জ জুলাই স্মৃতিস্তম্ভে ‘আমরা জুলাই যোদ্ধা’ নারায়ণগঞ্জ মহানগর শাখার শ্রদ্ধাঞ্জলি জুলাই শহীদ দিবসে হাজীগঞ্জ জুলাই স্মৃতি স্তম্ভে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের শ্রদ্ধাঞ্জলি
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

জুলাই শহীদ দিবসে হাজীগঞ্জ জুলাই স্মৃতি স্তম্ভে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের শ্রদ্ধাঞ্জলি

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৪০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
oplus_0

ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ২০২৪ সালের জুলাই গণআন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় সংগঠনের আহ্বায়ক আবু হাসান টিপু এবং সদস্য সচিব এনআরবি মামুনের নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি পালিত হয়। এ সময় সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত থেকে জুলাই গণআন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আহ্বায়ক আবু হাসান টিপু বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য গণজাগরণের অধ্যায়। কোটা সংস্কার আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামে কলেজশিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরামসহ যে তরুণরা প্রাণ উৎসর্গ করেছিলেন, তাদের আত্মত্যাগ আন্দোলনকে নতুন গতি দিয়েছিল। বিশেষ করে আবু সাঈদের সাহসী অবস্থান দেশের মানুষের মনে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছিল এবং পরবর্তীতে তা গণঅভ্যুত্থানের ভিত্তি রচনা করে।

সদস্য সচিব এনআরবি মামুন বলেন, জুলাইয়ের শহীদরা শুধু একটি আন্দোলনের নয়, বরং গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকারের সংগ্রামের প্রতীক। তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে গৌরবের সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানের শেষপর্বে জুলাই গণআন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতাকর্মীরা শহীদদের আদর্শকে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..