প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নারায়ণগঞ্জের তরুণ সমাজসেবী ও মানবিক ব্যক্তিত্ব আলিফ দেওয়ান। তার উদ্যোগ ও নেতৃত্বে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাঁখানা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, দুর্যোগ এলেই সবার আগে যাদের দেখা যায়, তাদের অন্যতম আলিফ দেওয়ান। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা, ঘূর্ণিঝড় কিংবা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ইতোমধ্যেই মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত গড়ে তুলেছেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় নিত্যপণ্য পৌঁছে দেওয়া হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা আলিফ দেওয়ান ও তার সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মানবসেবাকে নিজের সামাজিক দায়বদ্ধতা হিসেবে মনে করেন আলিফ দেওয়ান। এর আগে ২০২৪ সালে ফেনীর ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের জন্য ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন তিনি। একইভাবে ২০২৫ সালে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতিতেও তার নেতৃত্বে পরিচালিত সহায়তা কার্যক্রম ব্যাপক প্রশংসা কুড়ায়।
স্থানীয়রা বলেন, “আলিফ দেওয়ান শুধু নামেই নয়, কাজেও একজন মানবিক মানুষ। বিপদে-আপদে তিনি মানুষের পাশে দাঁড়ান। দেশের যেখানেই দুর্যোগ দেখা দেয়, সেখানেই তাকে দেখা যায় সাহায্যের হাত নিয়ে।”
ত্রাণ বিতরণ শেষে আলিফ দেওয়ান বলেন, “মানুষের কষ্ট দেখলে ঘরে বসে থাকতে পারি না। সামর্থ্য অনুযায়ী সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। মানবতার সেবাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
মানবিক কর্মকাণ্ড, সামাজিক দায়বদ্ধতা ও দুর্যোগকালীন সহায়তার মাধ্যমে আলিফ দেওয়ান আজ অনেক মানুষের কাছে আস্থা ও ভরসার প্রতীক হয়ে উঠেছেন। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল।
আপনার মন্তব্য প্রদান করুন...